1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট পাওয়া গেছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট অনুযায়ী তাঁর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। সোমবার (১ নভেম্বর) দুপুরে বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফলাফল অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীরে অস্ত্রোপচার করা হয়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, খালেদা জিয়ার শরীরের এক জায়গায় ছোট একটা লাম্প আছে। এই লাম্পের ন্যাচার অব অরিজিন জানতে হলে বায়োপসি করা প্রয়োজন। সে জন্য ওনার বায়োপসির জন্য অপারেশন করা হয়েছে।

এদিকে, খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর তাঁর দেখাশোনার জন্য যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সিঁথি রহমান। বিএনপি চেয়ারপারসন চলতি বছরের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনা পরবর্তী জটিলতা নিয়ে তিনি ৬ মে থেকে প্রায় এক মাস এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com