1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

কেরানীগঞ্জে ‘প্রেমিকের’ গোপনাঙ্গ কেটে গ্রেপ্তার নারী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩১১ বার দেখা হয়েছে

মামলাকারী জানান, তার স্বামীকে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝাউবাড়ী এলাকায় নিজের বাসায় ডেকে নেন প্রিয়া। সেখানে তিনি ঘুমিয়ে পড়লে ওই নারী তার গোপনাঙ্গ ধারাল চাকু দিয়ে কেটে আলাদা করে ফেলেন।

গ্রেপ্তারের পর ওই নারীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই ব্যক্তি নেশাগ্রস্ত। তাদের দুজনের প্রায় ছয় বছর ধরে সম্পর্ক ছিল। প্রিয়ার অভিযোগ, তার প্রেমিক তাকে বিয়ের করবেন বললেও আরেক নারীকে বিয়ে করে সংসার শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গত শুক্রবার প্রেমিককে কৌশলে নিজের ঘরে ডেকে আনেন। নেশাগ্রস্থ অবস্থায় গভীর রাতে ঘুমিয়ে পড়লে নিজের কাছে থাকা চাকু দিয়ে তার গোপনাঙ্গ কেটে আলাদা করে দেন ওই নারী। পরে সেখান থেকে সরে পড়েন।

ভুক্তভোগীর স্ত্রী জানান, গভীর রাতে স্ত্রীকে ফোন করেন ভুক্তভোগী। পরে বাড়ির লোকজন গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, একজনের গোপনাঙ্গ কাটার বিষয়ে তার স্ত্রী আজ থানায় একটি মামলা দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে এক নারীকে গ্রেপ্তার করা হয়। আসামি ঘটনার কথা স্বীকার করেছেন। এ কাজে তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com