1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

ওমানের বিপক্ষে দাপুটে জয় স্কটল্যান্ডের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে স্কটল্যান্ডের বিশ্বকাপ শুরু হয়েছিল। তারপর নামিবিয়াকে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জয় পায় তারা। রবিবার তারা উড়িয়ে দিলো ওমানকে। ৪১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে স্কটিশরা।

এন্টিগার নর্থ সাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে লড়াই করার মতো পুঁজি গড়েছিল ওমান। ওপেনার প্রতীক আথাভালের হাফ সেঞ্চুরি ও আয়ান খানের ক্যামিও ইনিংসে ৭ উইকেটে ১৫০ রান করে দলটি। কিন্তু বোলারদের ব্যর্থতার মাশুল দিতে হয়েছে তাদেরকে।

৭১ রানে চার উইকেট পড়ার পর আয়ানের সঙ্গে প্রতীক সর্বোচ্চ ৪৩ রানের জুটি গড়েন। ৪০ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৪ রান করে বিদায় নেন প্রতীক। আয়ান ৩৯ বলে চারটি চারে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

স্কটল্যান্ডের পক্ষে সাফিয়ান শরীফ সর্বোচ্চ দুটি উইকেট নেন।

১৫১ রান করতে কোনও কষ্ট হয়নি স্কটল্যান্ডের। মাইকের জোন্স ১৩ বলে ১ চার ও ২ ছয়ে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন। জর্জ মানসিকে নিয়ে ব্র্যান্ডন ম্যাকমুলেন ম্যাচের নিয়ন্ত্রণ নেন।

মানসি ২০ বলে ২ চার ও ৪ ছয়ে ৪১ রানের চমৎকার ইনিংস খেলে থামলেও ম্যাকমুলেন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মাত্র ৩১ বল খেলে ৯ চার ও ২ ছয়ে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৩.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় স্কটল্যান্ড। ৩ উইকেট হারিয়ে তারা করে ১৫৩ রান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com