1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস* 

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের মির্জার সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে ওবায়দুল কাদেরের সরকারি বাসভবনে প্রবেশ করেন মির্জা।

এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে। তিনি আমাকে সংকট নিরসনে কিছু নির্দেশনা দিয়েছেন। এছাড়াও আমার ছোট ভাই শাহাদাত হোসেন শারীরিকভাবে অসুস্থ। তিনি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, ভোট ও রাজনৈতিক নানা বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন কাদের মির্জা। এলাকায় তার সমর্থক ও বিরোধী পক্ষের দ্বন্দ্ব সংঘাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। নানা সময় কাদের মির্জা বড় ভাই ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও কথা বলেছেন। আজ তারা এক টেবিলে বসেছেন। আলোচনার ফলাফল জানতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com