1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

‘এত দ্রুত জাতীয় দলে ডাক পেয়ে অবাক হয়েছি’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৭৯ বার দেখা হয়েছে

ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস। দ্বিতীয় টি-টোয়েন্টি লিটনের পরিবর্তে খেলানো হয় শামিম হোসেন পাটওয়ারীকে।

আন্তর্জাতিকে বাংলাদেশের ৭১তম ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে শামিমের। দ্বিতীয় ম্যাচে টপ ও মিডলঅর্ডারের ভরাডুবির পর শেষ দিকে নেমে ১৩ বলে দুই ছক্কা ও তিন চারে ২৯ রান করেন তিনি। এর আগে বোলিংয়ে এক ওভারে দেন মাত্র ৭ রান।

অভিষেকে দুর্দান্ত খেলেছেন শামিম। যদিও ম্যাচটি হেরে যাওয়ায় তার পারফরম্যান্স চাপা পড়ে যায়।

ম্যাচ শেষে বিষয়টি ঠিকই মনে রেখেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বললেন, শামীম বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ এক প্রতিভা। আজকে (শুক্রবার) ওর ভালো অভিষেক হয়েছে আমি মনে করি। দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি। কিন্তু ও খুব ভালো ব্যাট করেছে। শেষ করতে পারলে শামিমেরও ভালো লাগত, আমাদের দলের জন্যও কাজে আসত। একটা ওভার বোলিং করেছে। দারুণ এক অলরাউন্ডার পেয়েছি আমরা।

সাংবাদিকদের সঙ্গে আলাপে শামীম বলেন, ছোটবেলা থেকেই সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাইদের খেলা দেখেছি। ইচ্ছা ছিল তারা থাকা অবস্থায় জাতীয় দলে খেলার। সেটা পেরেছি। আমি মনে করি আমি অনেক ভাগ্যবান, যা চেয়েছিলাম সেটা করতে পেরেছি।

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া নিয়ে শামীম বলেন, সবারই তো ইচ্ছা থাকে জাতীয় দলে খেলার। তবে আমি নিজেও এত দ্রুত জাতীয় দলে ডাক পেয়ে অবাক হয়েছি। এটা আসলে ভাবিনি। খুব ভালো লাগছে। অভিষেক ম্যাচেও মোটামুটি ভালোই করেছি। আমি চেষ্টা করেছি ম্যাচটা শেষ করার। কিন্তু দুর্ভাগ্য, সেটা করতে পারিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com