1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

‘ইরানের ভোটের অধিকার কেড়ে নিয়েছে জাতিসংঘ’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে তার দেশের ভোট দেয়ার অধিকার কেড়ে নিয়েছে এই বিশ্ব সংস্থা অথচ আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য ও জরুরি ওষুধপত্র কিনতে পারছে না- সে বিষয়টি উপেক্ষা করে চলেছে জাতিসংঘ।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় জাওয়াদ জারিফ এক টুইটার পোস্টে বলেন, “কাগজে-কলমে জাতিসংঘ ইরানকে তার ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত করলো।” এর একদিন আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকানো বোজরিখকে লেখা এক চিঠিতে জানিয়েছেন, ইরানকে ভোটের অধিকার ফিরে পেতে হলে এক কোটি ৬২ লাখ ৫১ হাজার ডলার পরিশোধ করতে হবে।

এ সম্পর্কে জাওয়াদ জারিফ তার টুইটারে লেখেন, “ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিষয়টি জাতিসংঘ মোটেই বিবেচনা করেনি, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য কেনার মত জরুরী কাজে অর্থ ব্যয় করতে পারছে না সে বিষয়টিও উপেক্ষিত থেকে গেছে।”

জাতিসংঘ সনদের ১৯ নম্বর অনুচ্ছেদ অনুসারে যেসব দেশ দুই বছর জাতিসংঘকে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে, সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হবে। এই কারণে ইরান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কমোরোস, কঙ্গো, লিবিয়া, নাইজার, সাও তোমে এন্ড প্রিনসিপ, দক্ষিণ সুদান এবং জিম্বাবুয়ের ভোটের অধিকার বাতিল হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে থাকা অর্থ সংগ্রহ করতে পারছে না ইরান। ফলে জাতিসংঘের চাঁদা দিতে পারে নি ইরান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com