1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন

_*হলি আর্টিজানে নিহত জাপানি কর্মকর্তাদের স্মরণ*_

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : ২০১৬ সালের ০১ জুলাই হলি আর্টিজানের জঙ্গি হামলায় মর্মান্তিকভাবে নিহত হন ৭ জাপানি পরামর্শক। নিহত পরামর্শকদের স্মৃতির স্মরণে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে বাৎসরিক স্মরণসভার আয়োজন করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। আজ (০৩ জুলাই) রাজধানীর উত্তরায় অবস্থিত মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে (এমইআইসি) এই অনুষ্ঠান আয়োজিত হয়।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে এই ৭ নিহত জাপানির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্মরণসভায় জাইকা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই বলেন, “মর্মান্তিক এই দুর্ঘটনার ৮ বছর পার হয়েছে। বাংলাদেশের উন্নয়নে নিজেদের শ্রম ও মূল্যবান সময় দিয়েছেন এমন মানুষদের হারিয়ে আমি গভীরভাবে দুঃখিত। নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন যেসব পরিবার, তাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এমনকি দুর্ঘটনার ৮ বছর পেরিয়ে গেলেও তাদের স্বজন হারানোর ক্ষত শুকায়নি; তাদের এই দুঃখে আমরা সকলেই সমানভাবে সমব্যথী।”

বক্তব্যের সময় তিনি আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নে তাদের অবদান কখনই ভুলে যাবে না জাইকা; বরং, এই কাজে নিয়োজিতদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গত ২০২২ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর থেকে যানজটের এই শহরে ঢাকাবাসীর জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছে ঢাকা মেট্রো লাইন ৬। প্রতিদিন প্রায় সাড়ে ৩ লাখ যাত্রী এই রুটের মাধ্যমে যাতায়াত করছে। ঢাকা মেট্রো আজ এর সুবিধা ও নিরাপত্তার জন্য ঢাকার উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের বিকাশ এবং আন্তর্জাতিক কমিউনিটিতে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত রাখবে জাইকা।

বাংলাদেশ সরকার, জাপান সরকার এবং তিন জাপানি পরামর্শদাতা প্রতিষ্ঠানের (আলমেক করপোরেশন, ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল ও কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল) অংশীদারিত্বে এই স্মরণসভা আয়োজিত হয়।
এসময় নিহতদের স্মরণে বিশেষ বার্তা দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই; জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুসাকাবে হিদেকি; কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট নাকামুরা তোমোহিকো; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্যাসিফিক উইং) তৌফিক হাসান; ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক; অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com