1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন

পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এক র‍্যালির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।

সভায় বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে সঠিক পুষ্টির বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা জরুরি। পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী এক সপ্তাহজুড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বিষয়ক পরামর্শ, ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি, ডা. মিনাক্ষী চাকমা, ডা. সাদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সবৃন্দ।

পুষ্টি সচেতনতা ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টদের আশা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com