1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। *বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬* শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বিশ্ব পরিবেশ দিবসে আমিনুল হক: খাল উদ্ধার ও ২৫ কোটি গাছ রোপণে পরিবেশ রক্ষার অঙ্গীকার দখলমুক্ত খালের দুই পাশে হবে ওয়াকওয়ে : আমিনুল হক শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ সাংবাদিকতা, মানবাধিকার ও রাজনীতিতে সক্রিয় মুখ: জামালপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শফিজল ইসলাম সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ ‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ যুবদলের কেন্দ্রীয় কমিটিতে এজিএস মামুন হোসেন ভূঁইয়া: দাউদকান্দির রাজনীতিতে নতুন উদ্দীপনা

যুক্তরাষ্ট্রের নতুন ১০% শুল্ক প্রস্তাব: বাংলাদেশের রপ্তানি খাতে নতুন চাপের আশঙ্কা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ঢাকা: বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ব্যবহার সংক্রান্ত অভিযোগকে সামনে রেখে বাংলাদেশসহ প্রায় ৬০টি দেশের পণ্যের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।
মঙ্গলবার (২ জুন) প্রকাশিত এ প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। এতে বর্তমানে কার্যকর ১৯ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হলে মোট শুল্কহার দাঁড়াবে ২৯ শতাংশে।
ইউএসটিআরের দাবি, তালিকাভুক্ত দেশগুলো জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার ও বাণিজ্যে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে।
তবে বাংলাদেশের রপ্তানিকারকরা এই অভিযোগকে ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশের রপ্তানিমুখী শিল্পে ফোর্সড লেবারের কোনো বাস্তবতা নেই। এ ধরনের অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত শুল্ক আরোপ অন্যায্য এবং এর বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
অন্যদিকে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর রিয়াজ মনে করেন, নতুন শুল্কনীতি দেশের রপ্তানি খাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তবে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলোও যদি একই ধরনের শুল্কের আওতায় পড়ে, তাহলে প্রতিযোগিতামূলক ক্ষতির মাত্রা তুলনামূলক কম হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয় কূটনৈতিক যোগাযোগ ও বাণিজ্য আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ইউএসটিআরের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, পাকিস্তান, মালয়েশিয়াসহ কয়েকটি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ আরও বেশ কয়েকটি দেশের জন্য প্রস্তাবিত শুল্কহার ১২ দশমিক ৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com