1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। *বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬* শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বিশ্ব পরিবেশ দিবসে আমিনুল হক: খাল উদ্ধার ও ২৫ কোটি গাছ রোপণে পরিবেশ রক্ষার অঙ্গীকার দখলমুক্ত খালের দুই পাশে হবে ওয়াকওয়ে : আমিনুল হক শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খাবার বিতরণ সাংবাদিকতা, মানবাধিকার ও রাজনীতিতে সক্রিয় মুখ: জামালপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শফিজল ইসলাম সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ ‎কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ যুবদলের কেন্দ্রীয় কমিটিতে এজিএস মামুন হোসেন ভূঁইয়া: দাউদকান্দির রাজনীতিতে নতুন উদ্দীপনা

বিশ্ব পরিবেশ দিবসে আমিনুল হক: খাল উদ্ধার ও ২৫ কোটি গাছ রোপণে পরিবেশ রক্ষার অঙ্গীকার দখলমুক্ত খালের দুই পাশে হবে ওয়াকওয়ে : আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্লবীতে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমিনুল হক বলেন, খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে পরিবেশগত নানা সমস্যার সমাধানে সরকার কাজ করছে। রাজধানীর খালগুলো দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নগরবাসী একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে চলাচল ও অবসর কাটানোর সুযোগ পায়।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সচেতনতাও জরুরি। পরিবেশের প্রতি মানুষ যত বেশি দায়িত্বশীল হবে, প্রকৃতিও তত বেশি মানবজীবনকে সহায়তা করবে।

পল্লবী ও রূপনগর থানা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত র‍্যালিটি সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মাজেদুল ইসলাম মডেল স্কুলের সামনে গিয়ে শেষ হয়। পরে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন আমিনুল হক।

র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com