1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার: আজওয়া খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছেছে হজ অফিসে ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির সাক্ষাৎকার সম্পন্ন 🕌 হজযাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল।

জোট শরিকদের যে নির্দেশনা শেখ হাসিনার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জোটের শরিক দলগুলোকে আরও সংগঠিত এবং জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে ১৪ দলের নেতাদেরকে নির্দেশনা দিয়েছেন জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে গণভবনে সামনে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়েছে। এ ছাড়া অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনা ১৪ দলকে আরও সংগঠিত করার নির্দেশ দিয়েছেন।

১৪ দলের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এই বৈঠকের পর সেটা থাকবে না বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে এটাই জোটনেত্রী, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বৈঠক। প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জোটের শীর্ষ নেতারা। পরে শুরু হয় মূল আলোচনা।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলীয় জোটের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি- জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মুঞ্জু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ জোটের শরিক দলের শীর্ষ নেতাদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com