1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার: আজওয়া খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছেছে হজ অফিসে ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির সাক্ষাৎকার সম্পন্ন 🕌 হজযাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল।

নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় সমর্থন রয়েছে বাংলাদেশের : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনে গণহত্যার জন্য নেতানিয়াহু মানবতার শত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশের।

শুক্রবার (২৪ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাপ্তাহিক গণবাংলা ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের যৌথ উদ্যোগে বিশ্ব শান্তি-ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশের পাশাপাশি যেখানে আমেরিকার মতো দেশও ফিলিস্তিনে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করেছে সেখানে বিএনপি-জামায়াত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ না করে ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে।

এ সময় ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সেখানে শান্তি ফিরিয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান হাছান মাহমুদ।

মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি সকালে এক কথা বলেন আর বিকেলে আরেক কথা বলেন। জামায়াত বলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। কিন্তু তারা ফিলিস্তিনিদের পক্ষে একটি কথাও বলে না।

চরমোনাই পীরকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, পীর সাহেব মাঝে মাঝে বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করেন। কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে একটি মিছিলও করতে দেখলাম না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com