1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত

ঠাকুরগাঁওয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১৬

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে  সড়ক দুর্ঘটনায়  ১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে সদরের ফাড়াবাড়ির চেপ্টিকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সইবুর রহমান(৩২) সদর উপজেলার কহরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারাবাড়ি এলাকার বিভিন্ন জায়গায় থেকে সবজি ক্রয়ের পর ট্রাক লোড করে শ্রমিক ও ব্যবসায়ীরা ট্রাক যোগে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিল। এ সময় ওই চেপ্টিকুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা ১৭ জন শ্রমিক ও ব্যবসায়ী সড়কে ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com