1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত

ঠাকুরগাঁওয়ে নদী থেকে নিখোঁজ ২ ছেলেসহ মায়ের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৯ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা বেগম এবং তার দুই ছেলে শাওন (৮) ও সিফাত (৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর থেকে দুই সন্তানসহ নাসিমা বেগম নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না। পরে বুধবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ সময় স্বজনরাও ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com