1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত

ঠাকুরগাঁওয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পল্লী চিকিৎসকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৯ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় খাদে পড়ে ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে মারা যান পল্লী পশু চিকিৎসক সোহরাব হোসেন (৫১)। শুক্রবার দুপুর ২ টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে সদর উপজেলার  ২৯ মাইল নতুন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব নতুন পাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে।
 বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ২ টার দিকে জুম্মার নামাজের সময় সোহরাব মটর সাইকেল যোগে বাড়ি নতুনপাড়া থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিলেন। এ সময় পেছন দিক থেকে একটা বেপরোয়া ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি সড়কের  পাশ্ববর্তী গভীর খাদে ছিটকে পড়েন। এতে মাথা পা ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে নিহত হন। পড়ে স্থানীয়দের সহায়তায় বোদা হাইওয়ে থানার পুলিশ এসে তাঁর মৃতদেহ উদ্ধার করে।
 বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান,ঘাতক ট্রাকটি দ্রুত এসে বড় খোচাবাড়ি সোনালী ফিলিং পাম্পে রেখে এর ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটিকে আটক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com