1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত

দাউদকান্দিতে টিফিনের সময় স্কুলেই প্রাইভেট পড়ানো হচ্ছে : প্রশ্নপত্র ফাস করে দিলো শিক্ষিকা।।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ বার দেখা হয়েছে

 

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লাকি সরকারের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৩ এর প্রশ্নপত্র তার ফেসবুকে প্রকাশ করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ আগস্ট ২০২৩ ইং তারিখে ওই শিক্ষিকা লাকি সরকার তার ফেসবুক আইডিতে তার নিজের হাতে লেখায় একটি পোস্ট করেন। পরদিন ২৮ আগস্ট ২০২৩ ইং তারিখে পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই প্রশ্নপত্রের সাথে শিক্ষিকা লাকি সরকারের আগেরদিনে ফেসবুকে পোস্ট করা লেখাটি ছাপানো প্রশ্নপত্রের সাথে প্রায় হুবহু মিল পাওয়া গেছে। এতে অভিভাবক সহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এছাড়াও ওই শিক্ষিকা লাকি সরকার বছর জুড়েই শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে আসছেন বলেও অভিযোগ পাওয়া যায়। জানা যায় এলাকায় তার বাসা থাকাবস্থায় স্কুল শুরুর আগে এবং ছুটির পরে তিনি তারই স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।
একাধিক শিক্ষার্থীরা জানায় লাকি ম্যাডাম টিফিনের সময়ে স্কুলের দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষে প্রাইভেট পড়ান। এজন্য প্রত্যেক শিক্ষার্থী মাসে লাকি সরকারকে ৭০০/= (সাত শত টাকা) করে দিতে হয়।
যেহেতু এখন তার বাসা ঢাকায় তাই তিনি টিফিনের সময়টাকেই বেছে নিয়েছেন।
সরেজমিন গিয়ে শিক্ষিকা লাকি সরকারের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- “আমি কোন প্রাইভেট পড়াই না। আর কয়েকদিন আগে আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। ওই প্রশ্নের সাথে মিলে যাওয়া লেখাটি আমি ফেসবুকে পোস্ট দেইনি।”
আপনার মোবাইল ফোন কবে কোথায় কখন হারিয়েছে এ নিয়ে থানায় কোন জিডি করেছিলেন কি-না? এমন প্রশ্নের উত্তরে লাকি সরকার বলেন, “দুইদিন পরে আমার বাসাতেই মোবাইল ফোন পেয়েছি, তাই আর জিডি করি নাই।”
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা রোটা: মোসাম্মৎ শেলিনা আক্তার বলেন- “আমার স্কুলে এমন ঘটনা হতেই পারেনা।” সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে বলে জানালে তখন তার কন্ঠস্বর নিচু হয়ে আসে। তারপরও লাকি সরকারের পক্ষেই সাফাই গাইতে থাকেন।
এবিষয়ে দাউদকান্দি উপজেলা শিক্ষা অফিসার মোঃ আহসান বলেন, “এমনটা হয়ে থাকলে এটাতো অত্যন্ত গুরুতর অপরাধ হয়েছে। আমি আপনাদের কাছ থেকে এইমাত্রই বিষয়টি জানলাম। আমি খুব শীঘ্রই এ বিষয়টি ভালোভাবে জেনে ব্যবস্থা গ্রহণ করবো, প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com