1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত

রূপগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকান্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৌরশহরের একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকার আলরাজি স্পিনিং মিলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, কর্নগোপ এলাকার আলরাজি স্পিনিং মিলের তুলার গোডাউনে ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। তাৎক্ষণিক কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে কোনো শ্রমিক না থাকায় প্রাণহানি ঘটেনি।

আলরাজি স্পিনিং মিলের জি এম কাজি হাসানুল করিম জানান, ভোরে হঠাৎ তুলার বেল্টে আগুন দেখে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এলে অল্প সময়েই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি জানান, আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি বিষয়টি তদন্তের পর বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com