1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত

নারায়ণগঞ্জে থান কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জে একটি থান কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাজিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (১৩ আগস্ট) শহরতলীর তল্লা আজমেরীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে এ ঘটনায় অনেক থান কাপড় পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা নেই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ধোঁয়া দেখে গোডাউনের মালিককে খবর দেন স্থানীয়রা। পরে মুজিবুর হোসিয়ারি অ্যান্ড ফেব্রিক্সের মালিক মুজিবুর গোডাউন খুলে দেখেন থান কাপড়ে আগুন লেগেছে। এসময় কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন। আশেপাশের বাড়ি থেকেও পানি দিয়ে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মজিবুর রহমান জানান, এই আগুনে তার কোটি টাকার মালামালে ক্ষতিসাধন হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতের তার ছিড়ে গোডাউনের চালে পড়ে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলের আশপাশে পানি না থাকায় দুটি ইউনিট চেষ্টা চালিয়ে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনার। আগুনে কাপড় ও গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর ক্ষতির পরিমাণ জানানো যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com