1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ হজ আইন লঙ্ঘন: সৌদিতে ১২ প্রবাসী ও এক সৌদি নাগরিক আটক

সিসিডিএ এসইপি প্রকল্পের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৩৩ বার দেখা হয়েছে

প্রতিনিধি দাউদকান্দি ঃ সিসিডিএ এসইপি প্রকল্পের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷ আজ (বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২) বাখরাবাদ-০২ শাখার আওতায় শুশুন্ডা বাজার এলাকার মৎস্য চাষী এসইপি সদস্য মোঃ খোরশেদ আলম এর প্রদর্শনী পুকুর পাড়ে কার্প মাছের সাথে গুলশা ও ট্যাংরা মাছের মিশ্রচাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷ এতে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম, বিশিষ্ট মৎস্যচাষী মোঃ সিদ্দিকুর রহমান, এসইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার (ফিশারিজ) ইমরান শেখসহ স্থানীয় মৎস্যচাষী এসইপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
মৎস্যচাষী মোঃ খোরশেদ আলম অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে জানান- “এসইপি প্রদর্শনী আমাকে উৎসাহ দিয়েছে। সিসিডিএ-এসইপি প্রকল্পের কর্মকর্তাদের পরামর্শে মাছচাষে অনেক উপকৃত হয়েছি। এতে আমার মাছের উৎপাদনে ইতিবাচক প্রভাব পরেছে।”
মাঠ দিবস শেষে প্রদর্শনী পুকুর ঘুরে দেখান চাষী মোঃ খোরশেদ আলম।
উল্লেখ্য থাকে যে, বৃহত্তর কুমিল্লা জেলার প্লাবনভূমি অঞ্চলের ও পুকুর ভিত্তিক মাছচাষীদের মাঝে আধুনিক ও প্রযুক্তিগত চাষ প্রসার ঘটাতে এসইপি প্রকল্প ডিফারেন্ট টেকনোলজিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৭টি প্রদর্শনী প্রদান করেছে। যাতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com