1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

নদীতে ডুবে প্রাণ গেলো ভাই-বোনসহ তিন শিশুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খাগড়াছড়ির পানছড়ির চেঙ্গী নদীতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে পানছড়ি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, পানছড়ির সত্যধন পাড়ার (কলেজ গেট এলাকার) পুর্ণ সাধন চাকমার মেয়ে পরসা চাকমা (১১) ও ছেলে পিবির চাকমা (২) এবং একই এলাকার সুপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।

স্থানীয়রা জানান, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যাম এলাকায় পানিতে পড়ে যায় পিবির চাকমা (২)। তাকে উদ্ধার করতে গিয়ে পসরা চাকমা ও ঝরঝরি চাকমাও নদীর পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পরপরই পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ ও পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনসারুল করিম সত্যধন পাড়াস্থ পুর্ণ সাধন চাকমা ও সুপন চাকমার বাড়িতে ছুটে যান।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনসারুল করিম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com