1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু নির্বাচনী লড়াই, ঢাকা-১৭ আসনে ধানের শীষে তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল :
ঢাকা-১৭ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের চিঠি প্রদান করা হয়। তারেক রহমানের পক্ষে চিঠিটি গ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম।
প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনিরুল ইসলাম জানান, ঢাকা বিভাগীয় কমিশনার তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়েছেন এবং একই সঙ্গে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, যুবক থেকে শুরু করে সর্বস্তরের ভোটারদের মধ্যে তারেক রহমানের পক্ষে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ করা যাচ্ছে; ভোটাররা তাকে ভোট দিতে মুখিয়ে আছেন।
এদিকে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জমান দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর বুধবার থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামবেন। ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে, ঢাকা-১৭ আসনকে ঘিরে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও আচরণবিধি-সম্মত হয়—সেদিকেই এখন তাকিয়ে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com