1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে হাম মহামারীতে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় ইউনূস সরকারকে দায়ী করে বিচার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেন, সময়মতো টিকা সংগ্রহ ও কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “চার শতাধিক শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার করতে হবে। জনগণের স্বাস্থ্য নিয়ে যারা অবহেলা করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।”

তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অর্থ থাকার পরও প্রয়োজনীয় টিকা কেনা হয়নি। তার ভাষ্য, “জনগণের জীবন রক্ষার চেয়ে সরকার অন্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণেই সময়মতো ইউনিসেফের টিকা সংগ্রহ করা হয়নি।”

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, “এখন শোনা যাচ্ছে, ইউনিসেফের কাছ থেকে টিকা কিনলে কমিশন পাওয়া যেত না, তাই কেনা হয়নি। এটি অত্যন্ত নিন্দনীয়।”

সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন এবং দ্রুত টিকাদান কার্যক্রম জোরদারের দাবি জানান।

সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে আগামী ১৯ মে’র মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আল্টিমেটাম দিয়ে অন্যথায় অবস্থান ও ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com