1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

ধানের শীষে কুমিল্লা–০১: ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রার্থীতা আনুষ্ঠানিক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–০১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক আনুষ্ঠানিকভাবে বরাদ্দ পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ বুধবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন রিটার্নিং কর্মকর্তা এবং কুমিল্লা জেলা প্রশাসকের কাছ থেকে ধানের শীষ প্রতীকের বরাদ্দসংক্রান্ত চিঠি গ্রহণ করেন। এর মাধ্যমে কুমিল্লা–০১ আসনে বিএনপির প্রার্থীতা ও প্রতীক বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন হলো।
দলীয় সূত্রে জানা গেছে, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে ড. খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব এই আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সংহত করবে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ ঘোষণাকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা–০১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের আনুষ্ঠানিকতা নির্বাচনী মাঠে বিএনপির অবস্থানকে সুদৃঢ় করবে এবং আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও গতিশীল করে তুলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com