1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামছেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে তিনি মাঠের রাজনীতিতে সক্রিয়ভাবে নামবেন। ঐতিহ্যবাহী রীতির ধারাবাহিকতায়, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই শুরু হবে বিএনপির নির্বাচনী যাত্রা।
শনিবার (১০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি জানান, প্রতীক বরাদ্দের পরদিন থেকেই বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে, যার সূচনা করবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে ঢাকায় সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন,
“সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই ২২ তারিখ থেকে আমরা আমাদের সকল পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।”
তবে তিনি নির্বাচনী কৌশল বা প্রচারণার বিস্তারিত বিষয়ে আর কিছু বলেননি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন থেকেই দেশজুড়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।
বিএনপি সূত্রে জানা গেছে, সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথিমধ্যে তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন। এরই অংশ হিসেবে মৌলভীবাজারে একটি জনসভা এবং পরে শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনৈতিক সংস্কৃতিতে একটি প্রতীকী ও আবেগঘন অধ্যায় হিসেবে বিবেচিত—হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু। এবারের নির্বাচনেও সেই ঐতিহ্য বজায় রেখে মাঠের রাজনীতিতে ফেরার বার্তা দিচ্ছেন দলটির চেয়ারম্যান।
রাজনৈতিক অঙ্গনে এটিকে বিএনপির নির্বাচনী অভিযাত্রার একটি তাৎপর্যপূর্ণ সূচনা হিসেবেই দেখছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com