1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

‌‘ডেফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’ উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২১’ শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে আজ শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। ৩-৫ নভেম্বর পর্যন্ত তিন দিন চলবে এই টুর্নামেন্ট।

এ টুর্নামেন্টে দেশি-বিদেশি প্রায় ছয়শত গলফার অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে ১৫ জন বিদেশি গলফার রয়েছেন। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য দেশ হলো- দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, ভারত, পাকিস্তান, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখযোগ্য খেলোয়াড়রা হলেন, মি. আরসী হায়দার, মি. সাদিক কুদ্দুস, মিসেস সান্দ্রা, মিস জায়মা বিনতে আহনা, মিসেস সং লিং লি, মাস্টার উনমাদ আরিফ রহমান, কর্নেল আমিনুল ইসলাম ও মি. এএফ নেসার উদ্দীন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তাজুল ইসলাম ঠাকুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লে. কর্নেল এম এম গোলাম মোহায়মেন (অব.), ‘ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ড. মো. সবুর খান ও ওই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com