1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক  : রাজধানীর যানজট কমাতে ও যাত্রীসেবা আরও বাড়াতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন পরিকল্পনা অনুযায়ী, রাতে মেট্রোরেলের চলাচল আরও ৪০ থেকে ৫০ মিনিট বাড়তে পারে। এ লক্ষ্যে ইতোমধ্যে নিরীক্ষা ও পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে চলতি মে মাসের শেষদিকে অথবা ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর হতে পারে।
নতুন প্রস্তাব অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১১টা পর্যন্ত চালানোর পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এই রুটে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেনও রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার চিন্তা করা হচ্ছে, যেখানে এখন শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়।
এছাড়া ব্যস্ত সময়ে ট্রেনের ফ্রিকোয়েন্সিও বাড়ানো হচ্ছে। বর্তমানে পাঁচ মিনিট পরপর ট্রেন চলাচল করলেও তা কমিয়ে সাড়ে চার মিনিট করার পরিকল্পনা রয়েছে। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমবে এবং সেবার গতি বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।
বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মোট ২৪ সেট ট্রেন রয়েছে, প্রতিটিতে ছয়টি করে কোচ। পিক আওয়ারে ১২ সেট ট্রেন চলাচল করে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ১৪ সেট করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, প্রযুক্তিগতভাবে সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে। তবে জনবল সংকটের কারণে ধাপে ধাপে সময় ও ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।
বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় সোয়া চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ কাজ শেষ হলে এই সংখ্যা প্রায় ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, “রাতে দুই দিক থেকেই চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।”
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল চালু হয়। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হলেও পরে ধাপে ধাপে সম্প্রসারণ করে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ যাত্রীসেবা চালু করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com