1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

৬ দল নিয়েই বিপিএলের অষ্টম আসর, প্লেয়ার্স ড্রাফট ২৭ ডিসেম্বর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: একদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আভাস দিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কাটছাঁট করা হতে পারে। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন তথ্য পাওয়া গেল। পূর্বের পরিকল্পনামতো ৬ দল নিয়েই বিপিএল অনুষ্ঠিত হবে। সঙ্গে বিসিবি বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের তারিখও চূড়ান্ত করেছে।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। ৬ দলকে ইতিমধ্যে মৌখিকভাবে দল পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাদের প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে।

এ খবর নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘আমরা ৬ দলকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছি। অর্থ্যাৎ ৬টি দল নিয়েই হচ্ছে এবারের আসর। ২৭ ডিসেম্বর আমরা ড্রাফট করতে পারি। কয়েকদিনের মধ্যে আমরা চূড়ান্ত ঘোষণা দিয়ে দেব।’

শুধু দলগুলোকে নয় ভেতরে ভেতরে নিজেদের প্রস্তুতিও শুরু করেছে বিসিবি। বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানালেন, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

সেই প্রস্তুতির অংশ হিসেবে ভারতীয় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির একটি দল আজ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পর্যবেক্ষণ করে গেছেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার কতৃক আয়োজিত স্বাধীনতার সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ভারতীয় এই দলটিকে মাঠ দেখিয়েছেন বিসিবির শীর্ষ কর্মকর্তা।

তিনি মুঠোফোনে বলেন, ‘একটি ভারতীয় দল আজ মাঠ পর্যবেক্ষণ করে গেছে। তারা সূবর্ণজয়ন্তীর বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে জড়িত ছিলেন। ভবিষ্যতে আমাদের এখানে যদি কোনো কিছু হয়, তারা যেন কাজ করতে পারেন সেজন্যই মাঠ দেখতে এসেছেন ধারণা নেওয়ার জন্য। যেন পরিকল্পনা করতে কোনো সমস্যা না হয়।’

বিপিএল শুরু হতে পারে ২০ জানুয়ারি। আগামী দুয়েকদিনের মধ্যেই বিসিবি সবকিছু চূড়ান্ত করবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com