1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

৫ হাজার মানুষকে ঈদ উপহার দিলেন ডিএসসিসি কাউন্সিলর আকাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৩২০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিকের উদ্যোগে ৫ হাজার গরিব অসহায় এবং কদমতলী থানা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার কদমতলী থানার ৫৯নং ওয়ার্ড এলাকার বাকচর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনিবার্য কারণে আসতে না পারায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ূন কবির।

অনুষ্ঠানে কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, তাঁতী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সোহেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জগলুল কবির, কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ৫৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিকুর রহমান সাইজুল, কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী নুর হোসেন, কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম, কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ফজলুল হক ফজু, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ওমর ফারুক, কদমতলী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিহাদ মাতুব্বর, বিল্লাল হোসেন, আবু ইউসুফ মাস্টার প্রমুখ।

প্রধান অতিথি আবু আহমেদ মন্নাফী বলেন, আকাশ কুমার ভৌমিক প্রতি বছর মানুষের মাঝে ঈদ সামগ্রীসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন। সেজন্য এই এলাকার মানুষ তাকে মানবতার কাউন্সিলর হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতো সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ইফতার পার্টি না করে মানুষের মাঝে ঈদ উপহার ও সামগ্রী বিতরণ করতে। তার নির্দেশে আজকের এ আয়োজন। এতে মানুষের মুখে হাসি ফুটেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com