1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

৪.১১ পেয়ে এসএসসি পাস করলেন ৫৪ বছরের হান্নান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৬৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইচ্ছে থাকলে উপায় হয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের মৃত মোহাম্মদ মঞ্জুরের ছেলে মোহাম্মদ আব্দুল হান্নান। ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

জানা গেছে, এ বছর তেলকুপি জামিলা স্বরণি ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন আব্দুল হান্নান। তিনি ৪.১১ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফলাফল প্রকাশের পর তাকে শুভেচ্ছা জানিয়েছে পরিবার ও প্রতিবেশীরা।

আব্দুল হান্নান বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ কোর্টে দলিল লেখার কাজ শিখছি। এ পেশায় যোগদান করে পরিচয়পত্র পেতে হলে ন্যূনতম এসএসসি পাসের সার্টিফিকেট লাগবে। তাই আমি স্কুলে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা দেই এবং উত্তীর্ণ হই।

তিনি আরো বলেন, ইচ্ছা থাকলে সবই সম্ভব। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা গ্রহণ করতে কোনো বয়স বাধা হতে পারে না। আমার পরীক্ষার ফলাফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। তাই আপনাদের ছেলে-মেয়েকে স্কুলে পাঠান।

এদিকে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করায় এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এমনকি আত্মীয়-স্বজনরা তাকে ধন্যবাদ জানিয়ে দোয়া করেছে, যেন সে সামনে আরও ভালো কিছু করতে পারে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মতে, আব্দুল হান্নানকে দেখে অন্যরা উৎসাহিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com