1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৯ নভেম্বর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) শুরু হবে আগামী ২৯ নভেম্বর। এতে অংশ নেবেন ২১ হাজার ৫৬ জন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পিএসসি।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা চলবে আগামী ৭ ডিসম্বর পর্যন্ত।

পিএসসি আরও জানায়, চলতি বছরের ১৯ মার্চ অনুষ্ঠিত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টে মোট ২১ হাজার ৫৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করে কমিশন।

পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেক্ট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি সামগ্রী আনা নিষিদ্ধ। পরীক্ষার হলে প্রার্থীরা অলংকার ব্যবহার এবং ব্যাংক কার্ড বা এ ধরনের কোনো কিছু বহন করতে পারবে না। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলোতে জনসমাগম পরিহারের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com