1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

৩৬৭ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ডারবান টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশে বিপক্ষে ৩৬৭ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের সঙ্গে আজ তারা আরও ১৩৪ রান যোগ করতে পারে। এই রান তুলতে তারা হারিয়েছে ৬ উইকেট।

স্বাগতিকদের হয়ে টেম্বা বাভুমা সর্বোচ্চ ৯৩ রান করেন। সফরকারীদের হয়ে খালেদ আহমেদ চারটি, মেহেদি হাসান মিরাজ দুটি ও ইবাদত হোসাইন দুটি উইকেট নেন।

গতকাল ডারবান টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান। আজ (১ এপ্রিল) দ্বিতীয় দিন সকালে আবারও তারা ব্যাটিংয়ে নামে। দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন পেসার খালেদ আহমেদ। দলীয় ৮৩তম ও নিজের ১৬তম ওভার করতে এসে দ্বিতীয় বলেই কাইল ভেরেইনেকে ফিরিয়ে দেন খালেদ। তার গুড লেন্সের বলটি ইনসুইং হয়ে সরাসরি ভেরেইনের পায়ে লাগে। এলবিডব্লিউর আবেদন করলে সঙ্গে সঙ্গেই আউট দিয়ে দেন আম্পায়ার। আউট হওয়ার আগে ২৮ রান করেছেন তিনি। এর পরের বলে আবারও উইকেট। এবার আউটসুইংয়ে উইয়ান মুলদারকে বোকা বানান খালেদ। বলটি মুলদারের ব্যাটে লেগে স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের হাতে চলে যায়। রানের খাতা খেলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার।

কাতার বিশ্বকাপের এখনো ৩ পজিশন খালি, লড়বে আটটি দেশকাতার বিশ্বকাপের এখনো ৩ পজিশন খালি, লড়বে আটটি দেশ দিনের শুরুতে খালেদ জোড়া উইকেট নেওয়ার পর বাভুমা-কেশব মহারাজ জুটি গড়ে ছড়ি ঘোরাচ্ছিলেন। এর মধ্যে টেম্বা বাভুমা ছিলেন শতকের দারপ্রান্তে। অবশেষে তাকে বোল্ড করেন মেহেদি হাসান মিরাজ। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি পেলেন না এই ব্যাটসম্যান। মিরাজের পর আক্রমণে এসেই দলকে সাফল্য এনে দেন ইবাদত। ৯৯তম ওভারের প্রথম বলে বোল্ড করে সাজঘরে ফেরান কেশব মহারাজকে।

মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পর লিজাড উইলিয়ামসকে ফেরালেন খালেদ আহমেদ। এটি তার চতুর্থ শিকার। মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে তিনি ২৪ বলে ১২ রান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com