1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

২০২৬ বিশ্বকাপে ১০৪ ম্যাচ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের বিস্তৃতি আরও বাড়াল ফিফা। আগামী আসরে মোট ম্যাচ হবে ১০৪টি।

১৯৯৮ সাল থেকে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে ম্যাচ হয় মোট ৬৪টি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ প্রথমবারের মতো হবে ৪৮ দল নিয়ে। সেখানে প্রাথমিকভাবে ৮০ ম্যাচ রাখার পরিকল্পনা করেছিল ফিফা।

তবে, মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সেই সংখ্যা বেড়ে হচ্ছে ১০৪ এবং রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফার সভায় এ দিন নতুন পরিকল্পনার ঘোষণা আসতে পারে।

পরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাও বিবৃতি দিয়ে নিশ্চিত করে বিষয়টি।

“ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে ২০২৬ বিশ্বকাপের ফরম্যাটে প্রস্তাবিত সংশোধনী অনুমোদন করেছে।”

প্রাথমিকভাবে ৪৮ দলকে ১৬টি গ্রুপে ভাগ করার পরিকল্পনা ছিল ফিফার। সেক্ষেত্রে প্রতি গ্রুপে দল থাকবে ৩টি। এখন গ্রুপ হবে ১২টি, বর্তমান ফরম্যাটের মতো প্রতি গ্রুপে দল থাকবে ৪টি।

প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে শেষ বত্রিশে, সঙ্গে গ্রুপে তৃতীয় হওয়াদের মধ্যে সেরা আটটি দলও জায়গা পাবে এই ধাপে।

এই ৩২ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব; যথাক্রমে শেষ ষোলো, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনাল।

ফাইনালে ওঠা দল টুর্নামেন্টে খেলবে আট ম্যাচ। বর্তমানে খেলতে পারে সাত ম্যাচ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com