1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

১৫ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) ১৫ হাজার শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে থেকে আবেদন শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত চলবে।

রোববার সন্ধ্যায় এনটিআরসিএর ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মোট ১৫ হাজার ১৬৩ পদে নিয়োগ দিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামীকাল সোমবার বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তিনি আরো জানান, ১৫ হাজার ১৬৩টি পদের মধ্যে ১২ হাজার ৮০৭টি এমপিও পদ। ২ হাজার ৩৫৬টি নন- এমপিও পদ।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজারের বেশি শূন্য পদের বিপরীতে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে, আবেদন না করা এবং নারী কোটায় ৬ হাজার ৭৭৭টি পদ পূরণ না হওয়ায় ৩৮ হাজার শিক্ষককে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ না করায় ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগ দিতে চূড়ান্ত সুপারিশ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com