1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

১০ বছর পর আজ বঙ্গভবন ছাড়ছেন আবদুল হামিদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার দায়িত্ব গ্রহণ করবেন। আর বিদায় নিবেন টানা দুই মেয়াদে ১০ বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদ।

বঙ্গভবনে আজ বেলা ১১টায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে রাষ্ট্রপতি আবদুল হামিদকে।

আবদুল হামিদ তাঁর উত্তরাধিকারী মো. সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রপতির দায়িত্ব হস্তান্তরের পর আজই ঢাকার নিকুঞ্জ এলাকায় তাঁর নিজের বাড়িতে উঠবেন।

শপথ অনুষ্ঠান শেষে অতিথিদের বিদায় দেওয়ার পর বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ যাবেন ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে। বঙ্গভবনের ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে আবদুল হামিদকে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট। সেখান থেকে বিশেষভাবে সাজানো একটি খোলা জিপ সদ্যসাবেক রাষ্ট্রপতিকে বহন করবে। এই গাড়ির সামনে দুই পাশে দুটি রশি বাঁধা থাকবে। বঙ্গভবনের সামরিক–বেসামরিক কর্মকর্তারা দুই ভাগ হয়ে গাড়ির সামনে রশি ধরে দাঁড়াবেন। তখন সদ্যসাবেক রাষ্ট্রপতিকে নিয়ে গাড়ি চলতে শুরু করবে। খোলা জিপটি সদ্যসাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ক্রেডেনশিয়াল গ্রাউন্ড থেকে বঙ্গভবনে প্রধান ফটকের দিকে যাওয়ার সময় সামরিক–বেসামরিক কর্মকর্তারা গাড়ির রশি টেনে নিয়ে যাবেন এবং ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানাবেন।

বঙ্গভবনের প্রধান গেটে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট স্যালুট গার্ড দিয়ে বিদায় জানাবে সদ্যসাবেক রাষ্ট্রপতিকে। সেই খোলা জিপে করেই তিনি বঙ্গভবনের প্রধান গেট থেকে বের হবেন।

বঙ্গভবনে প্রধান গেটের বাইরে খোলা জিপ থেকে নেমে আবদুল হামিদ অন্য গাড়িতে উঠবেন। সেখান থেকে রাষ্ট্রপতির নিরাপত্তাকর্মী আবদুল হামিদকে নিকুঞ্জের বাসভবন পর্যন্ত পৌঁছে দেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com