1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

‘হাফ ভাড়া’র দাবিতে বাস আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে সব বাস আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় কলেজের সামনের (মিরপুর রোড) সড়কে চলাচল করা বাস আটকে দেন শিক্ষার্থীরা। পরে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্বব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী তামিম বলেন, সরকার হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা দিলেও বাসচালকরা হাফ ভাড়া নেন না। এজন্য আমরা গাড়ি আটকে রেখেছি। বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে।

তবে এ বিষয়ে বাস মালিক-শ্রমিকদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com