1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি শ্রীলঙ্কার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৬৬ বার দেখা হয়েছে

ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হেসেছে শ্রীলঙ্কা। শেন উইলিয়ামসের শতকে নির্ধারিত ৫০ ওভারে ২৯৬ রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ে। জবাবে শ্রীলঙ্কা ৮ বল হাতে রেখেই পায় ৫ উইকেটের জয় পায়।

রবিবার (১৬ জানুয়ারী) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ঝড় তুলতে শুরু করে তারা। টি কাইটানো এবং রেগিস চাকাভা মিলে গড়ে তোলেন ৮০ রানের দারুণ এক জুটি। ৫০ বলে ৪২ রান করে কাইতানো আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। অধিনায়ক ক্রেইগ আরভিন ৯ রান করে ফিরে যান সাজঘরে। অসাধারণ এক সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের ব্যাটার শন উইলিয়ামস। দুর্দান্ত ব্যাটিং করলেন রেগিস চাকাভাও। তাদের ব্যাটে ভর করে বোর্ডে ২৯৬ রানের বিশাল একটি স্কোর গড়ে জিম্বাবুয়ে।

জবাবে শ্রীলঙ্কাও শুরু থেকে ছিল মারমুখি। ৪০ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিস। মেন্ডিস আউট হন ২৬ রান করে। কামিন্দু মেন্ডিস আউট হন ১৭ রান করে। এরপর পাথুম নিশঙ্কা আর দিনেশ চান্ডিমাল গড়েন জুটি। ৬৮ রানের জুটি গড়েন তারা। এরপ্র আউট হন নিশাঙ্কা। ৭১ বলে তিনি আউট হন ৭৫ রান করে। ১০টি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। এরপর দিনেশ চান্ডিমাল আর চারিথ আশালঙ্কা মিলে জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এ দুইজন মিলে গড়েন ১২৯ রানের জুটি।

২৭৬ রানের মাথায় আউট হন চান্ডিমাল। তিনি ৯১ বলে ৭৫ রান করে আউট হন। আশালঙ্কা আউট হন ৬৮ বলে ৭১ রান করে। শেষ দিকে দাসুন শানাকা ১০ এবং চামিকা করুনারত্নে ৫ রান করে অপরাজিত থেকে শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৪৮.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর হয় ৫ উইকেটে ৩০০। তিন ম্যাচের একদিনের সিরিজে ১-০ এগিয়ে গেল শ্রীলঙ্কা। একই মাঠে আগামী মঙ্গলবার হবে দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৯৬/৯ (কাইটানো ৪২, চাকাভা ৭২, আরভিন ৯, উইলিয়ামস ১০০, মাধেভেরে ২০, রাজা ১৮, বার্ল ৪, মাসাকাদজা ৬, মুজারাবানি ৩, চাতারা ১*, এনগারাভা ১০*; প্রদিপ ১০-১-৫৪-২, গুনাসেকারা ১-০-৮-০, থিকশানা ১০-০-৪০-০, শানাকা ৪-০-৩৪-০ চামিকা ১০-১-৬৯-৩, ভ্যান্ডারসে ৬-০-৪৪-২, কামিন্দু মেন্ডিস ৬-০-৩২-১, আসালাঙ্কা ৩-০-১৩-০)

শ্রীলঙ্কা: ৪৮.৩ ওভারে ৩০০/৫ (নিসানকা ৭৫, কুসল মেন্ডিস ২৬, কামিন্দু মেন্ডিস ১৭, চান্দিমাল ৭৫, আসালাঙ্কা ৭১, শানাকা ১০*, চামিকা ৫*; মুজারাবানি ৯.৪-০-৫৭-১, চাতারা ৯-০-৫৬-০, এনগারাভা ৯-০-৫৬-৩, মাসাকাদাজা ৬-০-২৯-০, বার্ল ১-০-১২-০, উইলিয়ামস ৮-০-৪৩-০, রাজা ৪-০-২৩-১, মাধেভেরে ২-০-১৭-০)

ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচের সিরিজের প্রথমটি শেষে ১-০ তে এগিয়ে শ্রীলঙ্কা

ম্যান অব দা ম্যাচ: দিনেশ চান্দিমাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com