1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

স্টামফোর্ডে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. জিয়াউল হাসানের দায়িত্ব গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর নবনিযুক্ত ট্রেজারার হিসেবে অধ্যাপক ড. জিয়াউল হাসান দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার প্রফেসর লুৎফুর রহমানের কাছ থেকে শনিবার (২৩ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিনসহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগে, চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রেজারার হিসেবে ড. মো. জিয়াউল হাসানকে নিয়োগ প্রদান করা হয়। তিনি ২০০৯ সালে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৩ সালের ১৭ মে থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আইন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৫ সাল থেকে তিনি স্টামফোর্ডের আইন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং ২০২১ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ড. মো. জিয়াউল হাসান মস্কোর পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়ায় বেশ কিছুদিন বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্তব্যরত ছিলেন।

ড. মো. জিয়াউল হাসান মস্কো পেডাগোজিক্যাল স্টেট ইউনিভার্সিটি থেকে সিভিল ল’ এর উপর প্রথম শ্রেণিতে মাস্টার্স ইন জুরিসপ্রডেন্স ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে মস্কোর পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। দেশি বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর বেশ কিছু প্রকাশনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com