1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

সুজনের জায়গায় বিসিবিতে তামিম?

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গণঅভ্যুত্থানের পর রদবদল হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এরপরও পরিচালকদের সভায় নিয়মিত যোগ দিতেন খালেদ মাহমুদ সুজন। তবে হঠাৎ পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগের রেশ শেষ হওয়ার আগেই মিরপুরের ক্রিকেটপাড়ায় মাথা চাড়া দিয়েছে আরও একটি গুঞ্জন।

শোনা যাচ্ছে পরিচালক হয়ে ক্রিকেট বোর্ডে ফিরছেন তামিম ইকবাল। ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান হওয়ার কথাও শোনা যাচ্ছে। যদিও দীর্ঘদিন ধরে মাঠের ক্রিকেট থেকে বাইরে আছেন তিনি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দেখা যায় তাকে।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র তার পরিচালক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রশ্ন উঠেছে কোন প্রক্রিয়ায় বোর্ড পরিচালক হবেন তামিম। খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করায় ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত পরিচালকের পদটি এখন ফাঁকা।

বিসিবির একাধিক সূত্র থেকে জানান যায়, এই ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হতে পারেন তামিম ইকবাল। বিসিবির গঠনতন্ত্রের ৯.৩ অনুচ্ছেদে এই ক্যাটাগরি সম্পর্কে বলা রয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ১০ ক্রিকেটার ও সব সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষাবোর্ড, বিকেএসপি ও কোয়াব মনোনীত প্রতিনিধিরা ভোট প্রদান করেন।

এই ক্যাটাগরিতে সর্বমোট ৪৩ জন ভোটার রয়েছেন। মূলত ২০২১ সালের সালের নির্বাচনে নাজমুল আবেদীন ফাহিমকে ৩৭-৩ ভোটে হারিয়ে এই ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশের সাবেক অধিনায়ক হওয়ায় এই ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক নির্বাচিত হওয়াা তামিম ইকবালের গঠনতান্ত্রিক কোনো বাধা নেই। গুঞ্জন সত্য হলে ক্রিকেটার নয় বোর্ড পরিচালক হিসেবে বাঁ-হাতি এ ওপেনারকে বিসিবিতে দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com