1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

সিজার ছাড়াই ১২ ঘণ্টায় ৬ সন্তানের জন্ম দিলেন মা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই সপ্তাহের ব্যবধানে গত ১২ ঘণ্টায় সাত নবজাতকের জন্ম হয়েছে। এরমধ্যে এক নবজাতকের জন্ম অস্ত্রোপচারের মাধ্যমে।

গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী দিন বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এসব প্রসূতি মা’দের ডেলিভারি (প্রসব) সফলভাবে সম্পন্ন করে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত।

জানা গেছে, বিনা অস্ত্রোপচারে গত ১২ ঘণ্টায় জন্ম নেয়া নবজাতকদের মধ্যে একটি ছেলে ও পাঁচটি মেয়ে। তাদের প্রত্যেকের গর্ভধারিণী মা ও তারা (নবজাতক) সুস্থ আছেন। এছাড়া একই সময়ের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে আরও এক নবজাতকের (কন্যা) জন্ম হয়েছে। এদের প্রত্যেক নবজাতক ও তাদের মায়েরা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার দুপুরের মধ্যে বাড়ি ফিরে গেছেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহর নেতৃত্বে মেডিকেল অফিসার, নার্স ও ধাত্রীসহ সংশ্লিষ্টরা এসব ডেলিভারি (প্রসব) সম্পন্ন করে। এরমধ্যে অস্ত্রোপচার সম্পন্ন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস্) ডা. হাসিনা আক্তার। তাকে সহযোগিতা করেন সহকারী সার্জন ডা. লিপিকা চৌধুরী ও কনসালটেন্ট ডা. সাগর নন্দী।

স্বাস্থ্য কমপ্লেক্স প্রসূতি মা’দের প্রসব সেবায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চলমান থাকবে এমনটা জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত জানান, হাটহাজারী তথা অত্র অঞ্চলের জনসাধারণের স্বাস্থ্য সেবার পাশাপাশি আমরা প্রসূতিদের সেবা প্রদানে অনেকট সচেষ্ট রয়েছি।

প্রসঙ্গত, গত ১০ মে (মঙ্গলবার) রাত ৮টা থেকে পরবর্তী দিন বুধবার সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নয় জন প্রসূতি মা’দের ডেলিভারি (প্রসব) সফলভাবে সম্পন্ন হয়েছিল। ওই সময় বিনা অস্ত্রোপচারে ১২ ঘণ্টায় জন্ম নেয়া নবজাতকদের মধ্যে সাতটি ছেলে ও দুটি মেয়ে ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com