1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি স্বীকার করলো ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাম গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ‘খুব কমই’ জায়গায় আঘাত হেনেছে এবং যেসব সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে সেগুলো সক্রিয় রয়েছে।

তবে হামলায় কোন কোন সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং সেগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে- এ বিষয়ে বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানান তিনি।

এরআগে গত শনিবার (৫ জুলাই) ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ১২ দিনের যুদ্ধের সময় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো পাঁচটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছিল।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রস্থলে পাঁচটি সামরিক স্থাপনায় কমপক্ষে ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার মধ্যে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি রসদ সরবরাহ ঘাঁটিও রয়েছে।

গত ১৩ জুন শুরু হওয়া কত সেনা নিহত বা আহত এবং সামরিক ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি ইসরাইল। ইসরাইল এতদিন বলে আসছিল, ইরান শুধুমাত্র বেসামরিক স্থাপনা এবং নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেসামরিক স্থাপনার ক্ষতি ও নাগরিকদের হতাহতের তথ্য প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com