1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।

সাবিনা খাতুনদের এমন সাফল্যে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে পুরো বাংলাদেশ। নেপাল থেকে বিজয়ের সুসংবাদ আসার সঙ্গে সঙ্গেই বিজয়ীনীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: নূর আলম-এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার সাফ বিজয়ী বীর নারী ফুটবলাররা দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনা জানাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

জানা গেছে, দুপুর আড়াইটার দিকে সাফ বিজয়ী নারী ফুটবলাররা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন। এখানে তাদেরকে ফুল দিয়ে বরণ করবেন বাফুফে কর্মকর্তারা। এরপর তাদেরকে ছাদখোলা বাসে করে নিয়ে আসা হবে মতিঝিলস্থ বাফুফে ভবনে। সেখানে আনুমানিক বিকাল ৫টার দিকে নারী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com