1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

সাকিব-মুশফিকের বিদায়ে চাপে টাইগাররা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রথম দুই ম্যাচ জিতে আফগানিস্তানের বিপক্ষে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের বাংলাদেশ। আজ জিতলেই হোয়াইটওয়াশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে সতর্ক শুরু করে বাংলাদেশ। দু’জনে দেখে শুনেই খেলছিলেন এই দুই ওপেনার। ফজল হক ফারুকির করা ইনিংসের নবম ওভার। ব্যাক অফ লেন্থে করা চতুর্থ বলে কবজির মোচড়ে স্কয়ার লেগে দারুণ চার হাঁকান লিটন। পরের বল ছেড়ে দিয়ে শেষ বলে দৃষ্টি নন্দন কাভার ড্রাইভে আবার চার। সতর্ক শুরু করা লিটনের ব্যাটে যেন আবার রানের ফোয়ারার আভাস।

লিটন যখন এমন ব্যাটিংয়ে সৌন্দর্য ছড়াচ্ছিলেন অন্যদিকে সংগ্রাম করছিলেন তামিম। সেই ফারুকির বলেই ১১তম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন তামিম। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ১১ রান।

কিন্তু নিজের ফর্ম ধরে রাখেন লিটন। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির পর তৃতীয় ম্যাচে এসে তুলে নেন হাফ সেঞ্চুরি। আজমতুল্লাহর বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন এই ডানহাতি ওপেনার ব্যাটসম্যান।

তবে লিটনের সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিটা লম্বা করতে পারলেন না সাকিব আল হাসান। আজমতুল্লাহর বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। তিন চারে তার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩০ রান। এরপর রশিদ খানের আউটসাইড এজের বলে ধরা পড়েন মুশফিকুর রহিম। ক্যাচ দেন উইকেটের পেছনে। ১৫ বলে ৭ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। আগের ম্যাচে খেলেছিলেন ৮৬ রানের দারুণ এই ইনিংস। এবার ব্যর্থ অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com