1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

সাকিবের নিরাপত্তা ইস্যুতে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাকিবের নিরাপত্তা ইস্যুতে এবার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।

রোববার (২৯ সেপ্টেম্বর) গ্রামীণফোন লিমিটেড কর্তৃক শ্রমিক কল্যাণ তহবিলে প্রদত্ত লভ্যাংশের নির্ধারিত অংশের চেক গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন আসিফ মাহমুদ।

ভারতের বিপক্ষে কানপুরে মাঠে নামার আগে হঠাৎ করে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আগামী মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চান এই অলরাউন্ডার। কিন্তু সাকিবের দেশে ফেরা নিয়ে রয়েছে শঙ্কা।

তাই বিসিবি এবং সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন সাকিব। যদি সুযোগ থাকে ক্যারিয়ারের শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান বলে জানিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। সে জন্য বিসিবিকে কয়েকটি শর্তও দিয়েছেন তিনি।

মূলত, দেশে তার নিরাপত্তা এবং দেশ ত্যাগের সময় যেন কোনো জটিলতায় না পড়তে হয়, তার নিশ্চয়তা চেয়েছেন তিনি। কিন্তু সাকিবের নিরাপত্তার ব্যাপারটি শুধু বিসিবির হাতে নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বোর্ড সভা শেষে ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, আমি তো কোনো এজেন্সি, পুলিশ বা র‍্যাব নই। এটা (নিরাপত্তা) আসলে আমার বা বিসিবির হাতে নেই। এটা সরকার-পর্যায় থেকে আসতে হবে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ সদস্য পদ হারিয়েছেন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা। সবশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগ এনে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে। এরই মধ্যে তিনি টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com