1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

সাইফউদ্দিন-তাসকিনের জোড়া আঘাত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ২৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় দ্বিতীয় এবং সাইফউদ্দিনের প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। অভিষেক ম্যাচেই শূন্য রানে বোল্ড হয়েছেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানি।

সাইফউদ্দিনের ওভারের দ্বিতীয় বলটা অফস্টাম্প থেকে ভেতরের দিকে ঢুকছিল, সেটিই কাট করতে গিয়ে স্টাম্পে টেনে নিয়েছেন মারুমানি। ৪ রানেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপর জিম্বাবুয়ে ইনিংসের পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে আঘাত হানেন তাসকিন। ওভারের দ্বিতীয় বলে জিম্বাবুইয়ান ব্যাটসম্যান মাধেবেরেকে ৯ রানে বোল্ড করে তাসকিন। দলীয় ১৩ রানেই দুই উইকেট হারায় জিম্বাবুয়ে।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ২৭৬।

ব্যাটিংয়ে নেমে মন্থর শুরু এবং ৭৪ রানের মধ্যে ৪ উইকেট হারালেও লিটন দাসের দৃঢ়তায় পথ হারায়নি বাংলাদেশ। ৮ চারে ১১৪ বলে ১০২ রানের ইনিংস খেলেন লিটন। শেষ দিকে আফিফের ২ ছক্কা ও ১ চারে ৩৫ বলে ৪৫ রানের ইনিংস ভীষণ কাজে দিয়েছে। ৩৩ রান করেন মাহমুদউল্লাহ। ২৬ রান করেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন ১৯ রানে আউট হন।

পঞ্চম উইকেটে ১০৩ বলে ৯৩ রানের জুটি গড়েন লিটন ও মাহমুদউল্লাহ। ষষ্ট উইকেটে আফিফের সঙ্গে ৩৪ বলে ৪০ রানের জুটি গড়েন লিটন। এরপর আফিফ ও মিরাজ মিলে সপ্তম উইকেটে ৪২ বলে ৫৮ রানের জুটি গড়েন।

শেষ ১০ ওভারে ৪ উইকেট হারানোর বিনিময়ে ৭৭ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে এক ওভারেই হারিয়েছে ৩ উইকেট। ৪০তম ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ১৯৯।

জিম্বাবুয়ের হয়ে ৫১ রানে ৩ উইকেট লুক জঙ্গুয়ের। ২টি করে উইকেট মুজারাবানি ও এনগারাভার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com