1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

সাংবাদিক হত্যায় মামলায় আটক সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক এডিসি. সাদেক কাওসার দস্তগীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৪ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার :: সিলেটে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাদেক কাওসার দস্তগীরকে গ্রেপ্তার করেছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই বিতর্কিত এডিশনাল এসপি কুলাউড়া সার্কেলে কর্মরত থাকাকালে ঘুষ দূর্নীতি, সাংবাদিকদের হুমকি ও নির্যাতনের অনেক তথ্য পাওয়া গেছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজারের শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। দস্তগীর মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। সেই সময় কুলাউড়ার যুগান্তর প্রতিনিধিকে নিজ দপ্তরে ডেকে মিথ্যা মামলায় জড়িত করার হুমকি দেন এই কর্মকর্তা। কুলাউড়ায় কর্মরত একজন ট্রাফিক সার্জেন্ট এর অপকর্মের সচিত্র প্রতিবেদন প্রকাশ করায় আমাদের নতুন সময় এর ষ্টাফ রিপোর্টারকে নিউজটি চাপা দেয়ার জন্য রাত ২টায় বাসায় পুলিশ পাঠিয়ে অপচেষ্ঠা করেন সাদেক কাওসার দস্তগীর। পরে ব্যর্থ হয়ে নিউজটি মিথ্যা বলে পুলিশ হেড কোয়াটারে প্রতিবেদন পাঠান। কিন্তু পুলিশ হেড কোয়াটারের বিশেষ পুলিশ সুপার সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা পেলে উক্ত ট্রাফিক সার্জেন্টকে লাইনে ক্লোজ, র‌্যাংক ডাউন করেন। এছাড়া সিলেট শহরের এক প্রবাসীকে হয়রানি ও নির্যাতন করে তার বাড়ি জোড় পূর্বক দখলের অভিযোগ রয়েছে সাদেক কাওসার দস্তগীর এর বিরুদ্ধে। এই দূর্নীতিবাজ কর্মকর্তা আওয়ামীলীগ সরকারের আমলে নিজেকে আওয়ামীলীগের প্রভাবশালী নেতার আত্মীয় পরিচয়ে সীমাহীন ঘুষ দূর্নীতি করে বিপুল সম্পদ ও কোটি কোটি টাকা বানিয়েছে বলে পুলিশ বাহিনীর অনেক কর্মকর্তা স্বীকার করেছেন। সঠিক তদন্ত হলে তার বিরুদ্ধে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে ভোক্তভোগী লোকজন দাবি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com