1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

সাংবাদিক খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : যমুনা টেলিভিশনের কুমিল্লা বুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে দাউদকান্দি মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক খোকন চৌধুরী সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করায় তাকে হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের পরিপন্থী। অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন খোকন চৌধুরী। তাকে ভয়ভীতি দেখিয়ে সত্যকে দমন করা যাবে না। প্রয়োজন হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়। পাশাপাশি মুক্ত গণমাধ্যম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মো. সাহাব উদ্দিনের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন—সাংবাদিক এমএইচ মোহন (আমার দেশ), মোহাম্মদ আলী (আমার দেশ), করিম সরকার (রূপালী বাংলাদেশ), ওমর ফারুক মিয়াজী (কালের কণ্ঠ), শরীফ প্রধান (ইত্তেফাক), জাকির হাজারি (দেশ রূপান্তর), হানিফ খান (নয়া দিগন্ত), লিটন সরকার বাদল (খবরের কাগজ), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ), জিল্লুর রহমান (মাই টিভি), হোসাইন মোহাম্মদ দিদার (দ্য বাংলাদেশ টুডে), তৌফিক রুবেল (সংগ্রাম) প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন—শামীম রায়হান (জনকণ্ঠ), আপেল মাহমুদ (বাংলা টিভি), মো. শরিফুল ইসলাম (সকালের সময়), শাহাবুদ্দীন আহাম্মেদ (কালবেলা), হাবীবুর রহমান (এনটিভি), মোহাম্মদ কামরুল হক চৌধুরী (ডেইলি অবজারভার), সেলিম আহাম্মেদ (প্রতিসময়), মামুনুর রশিদ রুবেল (প্রতিদিনের বাংলাদেশ), আহনাফ তিহামী (কালের কণ্ঠ ডিজিটাল), আলেক হোসেন (বাংলাদেশ সমাচার), রাজীব আহাম্মেদ (নিরপেক্ষ), মাসুম বিন মিলিটারি (আনন্দ বাজার), রাসেল মুন্সী (এফবি নিউজ) ও মো. সাইফুল ইসলাম (যায়যায়দিন)সহ দাউদকান্দির বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com