1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
*শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র

সম্মেলন প্রস্তুতি কমিটিতে চলচ্চিত্র ব্যক্তিত্ব সাবেক প্রেসিডিয়াম সদস্য সোহেল রানা অন্তর্ভূক্ত; নতুন আরো ৫ জন সদস্য, নুরুল ইসলাম নূরুর পদন্নোতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ঘোষিত আসন্ন ২৬ নভেম্বরের জাতীয় সম্মেলন সফল করতে গঠিত প্রস্তুতি কমিটিতে প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও পল্লীবন্ধুর ঘনিষ্ঠ সাবেক প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানাকে যুগ্ম আহবায়ক হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

শনিবার ১৫ অক্টোবর সকালে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্’র সুপারিশক্রমে তাকে অন্তর্ভূক্তিপত্রে স্বাক্ষর করেন ১০ম জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

একই নির্দেশনায় আরো ৫ জনকে সম্মেলন প্রস্তুত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব প্রদানের জন্য সুপারিশপত্রে স্বাক্ষর করেছেন বেগম রওশন এরশাদ।

সদস্য হিসেবে যাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে, তারা হলেন- সাবেক এমপি ওয়াহিদুজ্জামান সরকার বাদশা (গাইবান্ধা) সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম (কক্সবাজার), সাবেক এমপি প্রার্থী ও জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মুহিবুল কাদের চৌধুরী পিন্টু (মৌলভীবাজার) ও জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. মঞ্জুরুল হক সাচ্চা (গাইবান্ধা) ও ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান।

এছাড়া পৃথক এক নির্দেশনায় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্’র সুপারিশে সম্মেলন প্রস্তুত কমিটির কেন্দ্রীয় সদস্য ও পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নূরুকে পদন্নোতি দিয়ে যুগ্ম আহবায়ক করেছেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

এসব আদেশ এরইমধ্যে কার্যকর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com