1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: সাংবাদিক বাচ্চু’র উপর হামলাকারিদেরকে গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম সাংবাদিক নেতাদের দাউদকান্দি মডেল থানায় নতুন ওসি মোহাম্মদ আব্দুল বারী: আইনশৃঙ্খলায় পরিবর্তনের প্রত্যাশা হরমুজ প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে হামলা, দুটি জব্দ করেছে ইরান

সমুদ্রসীমা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্টগার্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নদীমাতৃক বাংলাদেশের নিরাপত্তা রক্ষা করার জন্য, কোস্টগার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোস্ট গার্ডকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করার জন্য সরকার কাজ করছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড দিবস-২০২২’ উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বাহিনীটিতে ১৫ হাজার জনবল অর্জনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বাহিনীর সদস্যদের প্রশিক্ষিত করে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ তৈরি করেছে সরকার। বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে খুব শিগগিরই এ বাহিনীতে উন্নত প্রযুক্তির জাহাজ, হোভ্যারক্র্যাফট ও দ্রুতগতিসম্পন্ন বোট যুক্ত হতে যাচ্ছে।

বাহিনীটির সক্ষমতা বাড়ানোর জন্য গজারিয়ায় একটি ডকইয়ার্ড নির্মাণ করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ডাকাত দমন, চোরাচালান প্রতিরোধ এবং সমুদ্রসীমা রক্ষায় ও মৎস্য সম্পদ আহরণের জন্য কোস্টগার্ড দায়িত্বশীল। সুনীল অর্থনীতি ও গভীর সমুদ্রে নিরাপত্তার জন্য এ বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের সহযোগিতা চলমান থাকবে। দেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে দেশে বৃক্ষরোপণে কোস্টগার্ডের ভূমিকার প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও জানান, বিশাল সমুদ্রসীমাও নদীমাতৃক বাংলাদেশের সম্পদ কাজে লাগিয়ে দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের জাহাজ। গভীর সমুদ্র থেকেও স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যাবে। একাদশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশ কোস্ট গার্ড প্রস্তুত রয়েছে। এই বদ্বীপের সমস্ত সম্পদ কাজে লাগিয়ে আগামী প্রজন্ম দেশের চলমান উন্নয়নের গতি অক্ষুণ্ন রাখবে। এ বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও মানবসেবার ব্রত নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে পদক পেয়েছেন ৪০ কোস্ট গার্ড সদস্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com