1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক ইরানে মার্কিন নাগরিকদের দ্রুত দেশত্যাগের আহ্বান, শান্তি আলোচনায় ‘সুসংবাদ’ আসতে পারে শুক্রবারের মধ্যেই ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে রামপালে খাল উদ্ধারে সরকারের কঠোর বার্তা: দখলদারদের বিরুদ্ধে মাঠে প্রশাসন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: সাংবাদিক বাচ্চু’র উপর হামলাকারিদেরকে গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম সাংবাদিক নেতাদের দাউদকান্দি মডেল থানায় নতুন ওসি মোহাম্মদ আব্দুল বারী: আইনশৃঙ্খলায় পরিবর্তনের প্রত্যাশা হরমুজ প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট তিন জাহাজে হামলা, দুটি জব্দ করেছে ইরান সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ

ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: সাংবাদিক বাচ্চু’র উপর হামলাকারিদেরকে গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম সাংবাদিক নেতাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার : গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মির্জাপুর ইউনিয়নের বি,কে বাড়ি এলাকায় ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী বাহিনী নৃশংস ও পূর্বপরিকল্পিত হত্যার উদ্দেশ্যে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হামলায় গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য, এন বি পি নিউজের নিউজ এডিটর মোঃ জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ রাজু আহমেদ, ঢাকা প্রেসক্লাবের সভাপতি লায়ন শাহাদাত হোসেন শাহীন,অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সহ-সভাপতি আফসানা রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম আকন, সদস্য মোঃ রবিউল ইসলাম,মোশাররফ হোসেন রাজু, আবু তালেব, নিপা আক্তার, সোসাইটি অব জাতীয় গনমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়? এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি— অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। আহত সাংবাদিকের সর্বোচ্চ চিকিৎসা ও নিরাপত্তা প্রদান করতে হবে।
একই সঙ্গে আমরা আরো সতর্ক করে বলতে চাই, দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বারবার ঘটতে থাকলে তা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত দেশের সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন অব্যাহত রাখবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com