1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

সমস্যা মেটানোর চেষ্টা ঢাকা কলেজ কর্তৃপক্ষের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বিতীয় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মঈনুল হোসেনসহ শিক্ষকরা সমস্যা মেটাতে ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এখন প্রশাসনিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন তারা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মঈনুল হোসেন বলেন, আমরা চেষ্টা করছি কীভাবে সমস্যাটা মেটানো যায়। তবে মার্কেটে ভিড়ের জন্য সামনের দিকে যেতে পারিনি। আমরা এখন পুলিশ প্রশাসনের সাথে কথা বলব। প্রশাসনিক যে তৎপরতা আছে, সেটা চেষ্টা করব। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। শিক্ষার্থীদের কথা শোনানোর চেষ্টা করছি আমরা। কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।

এর আগে সকালে নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তায় ব্যারিকেড দেয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় দ্বিতীয় দফা সংঘর্ষ। সকাল সাড়ে ১০টার পর থেকে নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। এতে শতাধিক শিক্ষার্থী এবং এসএ টিভির ক্যামেরাম্যান কবির হোসেন, দীপ্ত টিভির রিপোর্টার সুমিতসহ কয়েকজন সাংবাদিক আহত হন।

গতকাল সোমবার রাতে দোকানে কেনাকাটাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেট ব্যবসায়ীদের সংঘর্ষ বাধে। রাত ১২টা থেকে শুরু হওয়া সংঘর্ষ তিন ঘণ্টা ধরে চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com